Use of Articles (A / AN / The) in English

ইংরেজিতে A, An, The এর ব্যবহারকে article বলে। সাধারণত article (a, an and the) noun এর পূর্বে বসে noun কে modify করে। তবে adjective যদি noun এর মত কাজ করে তাহলে এর পূর্বেও article বসে।

There are two types of articles in English.

i) Indefinite Article: A এবং An কে indefinite article বলে। A এবং An এর বাংলা অর্থ একটি। সাধারণত কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীকে বুঝাতে A / An বসে। অর্থাৎ A / An সাধারণত অপরিচিত একটি ব্যাক্তি, বস্তুকে কিংবা বিষকে নির্দেশ করতে বসে।

Note: A / An কখনই plural noun বা words এর পূর্বে বসে না।

ii) Definite Article: The কে definite article বলে। The এর বাংলা অর্থ টি। Noun এর পর টি যোগে যে অর্থ হয়, the দ্বারা তা প্রকাশ পায়। সাধারণত এক বা একাধিক ব্যক্তি, বস্তু কিংবা প্রণীকে নির্দিষ্ট করে বুঝাতে the বসে। অর্থাৎ, the সাধারণত পরিচিত ব্যাক্তি, বস্তু কিংবা বিষয়কে নির্দেশ করে।

****

Use of A/An

1. শব্দের প্রথম অক্ষর consonant হলে তার পূর্বে a এবং vowel হলে an বসে।

a book. an egg. a table. an image.

  • Yesterday I bought a pet dog.
  • Poverty degrades the dignity of an individual always.

2. শব্দের প্রথম অক্ষর যদি h হয় এবং তা যদি উচ্চারিত হয় [হ বা হা এর মতো] তবে এর পূর্বে a বসে এবং উচ্চারিত না হলে [তখন অ বা আ এর উচ্চারিত হয়] an বসে।

a horse. An honest. a hospital. An hour.

  • The chairman established a hospital for the poor.
  • Rebeka was an honest girl.

3. শব্দের শুরুতে যদি vowel E/U থাকে এবং তা যদি ইউ (U) এর মতো উচ্চারিত হয় তবে এর পূর্বে a বসে অন্যথায় an বসে।

a European. an> umbrella a university. an elephant.

  • She always dreams of studying at a university.
  • I saw an elephant and it was very big.

4. সাধারণত শব্দের শুরুতে O থাকলে an বসে তবে One যুক্ত শব্দের পূর্বে a বসে।

an orange. a one taka note. an onion. a one eyed person.

  • The manager brought an operator for the post.
  • He gave me a one taka note.

5. সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর consonant এর মতো উচ্চারিত হলে a বসে এবং vowel এর মতো উচ্চারিত হলে an বসে।

a B.A. an M.A. a B.Sc. an F.R.C.S.

  • He took a BA degree in order to get this job.
  • Rebeka worked for an NGO.

6. এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে a/an বসে।

  • A dog is a faithful animal.
  • An ant is industrious insect.

7. সাধারণত কোনো ব্যক্তি, বস্তুকে কিংবা বিষয়কে যদি অনির্দিষ্টভাবে বুঝায় তবে article হিসেবে a/an বসে।

  • We have a big house.
  • I bought an ice-cream for her.

8. সধারণত plural noun এর পূর্বে a/an বসে না। তবে plural noun এর পূর্বে যদি few, little, lot of, great deal, many, good deal etc. শব্দ থাকে তবে a/an বসে।

  • He bought x novels for her.
  • He earns a lot of money.
  • There is a little water in the class.
  • King Solomon had a great deal of money.

9. সংখ্যাবাচক শব্দ যেমনঃ couple, dozen, score, hundred thousand, million এর পূর্বে article হিসেবে a/an বসে।

  • He earns a hundred taka.
  • They sold a dozen pens.

10. What, how, such, many, quite, rather, but, more, not, etc. singular common noun এর পূর্বে থাকলে ঐ noun এর পূর্বে a/an বসে।

  • what a pity!
  • Many a boy was present in the meeting.
  • Not a rickshaw is seen on the road.
  • Such a horrible incident took place.

11. Adjective + singular common noun থাকলে উক্ত adjective এর পূর্বে a/an বসে।

  • Hamid was a brilliant student.
  • He is an idle teacher.

12. খাবারের পূর্বে adjective থাকলে a/an বসে।

  • We had a wonderful dinner yesterday.

13. Uncountable noun এর পূর্বে a/an বসে না। তবে এদের সঙ্গে measure words বা পরিমাণবাচক শব্দ যুক্ত থাকলে a/an বসে।

  • We take x tea.
  • We take a glass of tea.
  • Give me a glass of water.

Note: Plural noun এর পূর্বেও a/an বসে না। x roses are beautiful.

Use of The

1. নির্দিষ্ট করে বুঝাতে singular ও plural common noun এর পূর্বে the বসে।

  • The boys are playing.
  • The girl is dancing on the stage.
  • Many people in India live below the poverty line.
  • Mim, my dearest sister, always thinks about the welfare of her family.

2. এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে।

  • The cow is a useful animal.
  • The rose is a nice flower. Note: মানবজাতি বুঝাতে man/woman এর পূর্বে the বসে না।
  • x man is mortal.

3. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, জাহাজ, ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে।

the Andamans, the Atlantic, the holy Quran, the Himalayas, the Observer etc.

  • I have always dreamed of climbing the Himalayas.

4. মহাবিশ্বে যেসকল বস্তু একটি মাত্র রয়েছে তাদের পূর্বে the বসে।

the sun, the moon, the earth, the polestar etc.

  • We must protect the Earth for future generations.

5. বর্ণনামূলক ও অর্থপূর্ণ ভৌগলিক নামের পূর্বে the বসে।

the USA, the UAE, the Panjab

  • The Punjab is famous for its fertile land and rich cultural heritage.

6. তারিখ, জাতি, সম্প্রদায় কিংবা প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে the বসে।

the 10th of July, the poor, the battle of Panipath, the rich, the Muslims

  • The rich should work for the betterment of the poor.
  • The FIFA World Cup will begin on the 11th of June, 2026
  • In 1526, Babur won the Battle of Panipat.

7. Adjective + proper noun এর পূর্বে the বসে।

  • The great Omar was the second Caliph of Islam.
  • The mighty Himalayas are the highest mountains in the world.
  • The ancient Rome was a powerful empire

8. Noun + of থাকলে সাধারণত এর পূর্বে the বসে।

  • I visited to the capital of France.
  • The color of the sky, the name of the book, the sound of the music
  • She is the singer of the day.
  • A clever detective vows to uncover the identity of a killer.

9. Superlative degree এর পূর্বে the বসে।

  • He is the best boy in the class.
  • Mim is the brightest girl I have ever met in my life.

10. যত তত বুঝাতে comparative degree এর পূর্বে the বসে।

the better, the sooner, the harder, the bigger, the more etc.

  • The sooner you realize the truth about love, the better it will be for you.

11. Abstract quality বুঝাতে Adjective এর পূর্বে the বসে।

  • People love the brave.
  • They usually ignore the poor.
  • People admire the honest.

12. কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে Abstract noun এর পূর্বে the বসে।

  • The courage of Omar is known to all.

Note: As usual, "the" is not set before abstract noun.

  • x Kindness is a divine virtue.

13. যেসল শব্দ দ্বারা পদ, পদবী, উপাধী, বৃত্তি, পেশা ইত্যাদি প্রকাশ পায় তাদের পূর্বে the বসে।

  • the president, the headmaster
  • He joined in the army.

14. একই গুণসম্পন্ন দুই ব্যাক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে the বসে।

  • Nazrul is the Shelly of Bangle.
  • Newton is considered the Einstein of classical physics.

15. Proper noun এর পর কোনো গুণবাচক শব্দ যুক্ত থাকলে উক্ত শব্দের পূর্বে the বসে।

  • Alexander the great was a brave warrior.
  • Richard the Lionheart was a famous king of England.

16. Musical instruments (Guitar, Violin, Sitar, Piano, Flute etc.) এর পূর্বে the বসে।

  • He plays the piano.
  • Mim is learning to playing the guitar nowadays.

17. Plural পরিবারের নামের পূর্বে the বসে।

  • the Mughals, the Pathans
  • The Mughals built many beautiful monuments in India.

18. Noun + of + proper noun এর পূর্বে the বসে।

  • the fort of Lalbag.
  • Dhaka is the capital of Bangladesh.
  • The culture of Japan is unique
  • The river of the Nile is very long.

Omissions of Articles (A / An / The)

1. Plural noun এর পূর্বে a / an বসে না তবে the বসে।

x horses are useful. He has bought many x computers.

2. Uncountable noun, abstract noun এর পূর্বে a / an বসে না।

  • My mother gave me good x advice.
  • We write on x paper.
  • x kindness is a divine virtue.

Note: water, milk, ink, news, luggage, baggage, information, advice, paper, oil etc. basically are recognized as uncountable nouns. অর্থাৎ উপরিউক্ত শব্দগুলো সাধারণত uncountable noun হিসেবে বিবেচনা করা হয়।

3. খাবারের (meals) এর পূর্বে a / an বসে না। তবে adjective থাকলে a / an বসে।

  • We have x breakfast daily together.
  • We have prepared a good breakfast yesterday.

4. ঋতুর নামের পূর্বে the বসালেও চলে, না বসলেও চলে। কিন্তু a / an বসে না।

  • In the winter, we visited Cox’s Bazar.
  • It dews in x winter.

5. সম্ভোধনসূচক শব্দের পূর্বে the বসে না।

  • x Boys, you are the future leaders of the country.

6. রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না। তবে road শব্দটি উল্লেখ থাকলে the বসে।

  • He bought a shop in x Park Street.

7. বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।

  • I read the Agnibina of Nazrul.
  • I read x Nazrul’s Agnibina.

8. সাধারণত proper noun, abstract noun, material noun, plural common noun এর পূর্বে the বসে না। তবে যখন নির্দিষ্ট করে করে বুঝায় তখন the বসানো যায়।

  • x Dhaka is a populous city.
  • x forgiveness is a great virtue.
  • x iron is a useful metal.
  • x kindness is a divine virtue.
  • x cows give us milk.
  • I observed the activities of the boys.
  • x Honesty is the best policy.
  • The honesty of the girl surprised me.

9. ভাষা, হ্রদ, দিন বা মাস, ঋতু, উৎসব, Allah বা God, রোগ, শরীরের অঙ্গ-প্রতঙ্গ, পোশাক, পরিচ্ছদ, খেলা, ইত্যাদি নামের পূর্বে the বসে না।

  • x English is an international language.
  • She wants to learn x French and Korean.
  • Mim often suffers from x Headache.
  • I visited to x Lake Baikal.
  • x Cholera has broken out in our village.
  • Raise your left x hand.
  • He plays x football.

10. সমগ্র জাতি বোঝাতে plural common noun এর পূর্বে the বসে না

  • x Dogs are faithful animal.
  • x Cows are domestic animals.
  • x Woman needs to be respected.
  • x Women should be respected in all situations.

11. খেলা বা খাবার সংক্রান্ত নামের পূর্বে article বসে না। তবে এদের পূর্বে adjective থাকলে a / an বসে।

  • They always play x video games.
  • We have taken x supper with the guests.
  • We had a wonderful x dinner with the guests.

12. সাধারণত Adejctive এর পূর্বে article বসে না। তবে adjective + noun থাকলে article বসে।

  • She is x intelligent.
  • Rebeka was very x clever.
  • She is an intelligent girl.
  • Michael Jackson was a famous dancer and singer.

13. Titles, labels, picture captions, headings, instructions, notices, numbering ও slogan এ সাধারণত article ব্যবহ্রত হয় না।

  • Four Die in Road Accident.
  • No War in Middle East.
  • Classification of Parts of Speech

14. সাধারণত নিজের father, mother, brother, sister, uncle, aunt, baby, cook, nurse, etc. এর পূর্বে article বসে না।

  • x Father is coming.
  • x Baby is crying.

15. Prepositional phrase (preposition + word/group of words) এর পূর্বে সাধারণত কোনো article বসে না। (at dawn, at noon, at night, at sunrise, from hand to mouth, by train, by air, on foot, by boat, under ground, above ground, from top to bottom, at home, by river etc.)

  • The poor usually live x from hand to mouth.
  • We are x at home these days.
  • She came x by train.
  • She went to school x on foot.

16. Possessive case (my, our, your, his, her, their, its) অথবা (this, that, those, these) ইত্যাদির পর বা পূর্বে সাধারণত article বসে না।

  • This is x my book.
  • I don’t like x this method.
  • x My father was a teacher.

17. সাধারণত both / all এর পর the বসালেও চলে না বাসালেও চলে।

  • Both (the) girls are brilliant.
  • All (the) three brothers are pilot.